বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন:সহ-সভাপতি শিবলু ও সম্পাদক সৈকত
সাতক্ষীরায় ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন:সহ-সভাপতি শিবলু ও সম্পাদক সৈকত

সাতক্ষীরায় ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন:সহ-সভাপতি শিবলু ও সম্পাদক সৈকত

স্টাফ রিপোর্টার:

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ৯টা থেকে জেলা স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। পরে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে শেখ রবিউল ইসলাম শিবলু ৩২ ভোট পেয়ে শীর্ষে এবং খন্দকার কবির হাসান দিপু ৩০ ভোট পেয়ে দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান সৈকত ৩০ ভোট পেয়ে বিজয়ী হন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিএম সাইফুল ইসলাম বাপ্পি (২৮ ভোট), কোষাধ্যক্ষ পদে শেখ আখেরুজ্জামান (৩০ ভোট), দপ্তর সম্পাদক পদে সঞ্জীব কুমার ব্যানার্জী (২৯ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল করিম (২৮ ভোট) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান সবুজ (৩৩ ভোট), ওহিদুজ্জামান শামীম (৩৩), মো. আরিফ হোসেন জেম (৩২), মো. ফিরোজ রহমান (৩২), শেখ দারুজ্জামান রুবেল (৩০), শেখ রফিকুর রহমান লাল্টু (২৯), মো. মহাসীন আলী (২৮) ও এসএম হাবিবুল হাসান (২৮)।

১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫৪ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান। কমিশনারের সদস্য ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।