স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আরেফিন জুয়েল, বিপিএম।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন
যোগদান উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণের পর মো. আরেফিন জুয়েল বলেন, সততা, পেশাদারিত্ব ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি কাজ করবেন।
উল্লেখ্য, মোঃ মনিরুল ইসলাম-এঁর স্থলাভিষিক্ত হয়েছেন মো: আরেফিন জুয়েল। এর আগে তিনি খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
