বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শ্যামনগরে জলবায়ু পরিবর্তন নিয়ে অ্যাডভোকেসি সভা
শ্যামনগরে জলবায়ু পরিবর্তন নিয়ে অ্যাডভোকেসি সভা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন নিয়ে অ্যাডভোকেসি সভা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন নিয়ে অ্যাডভোকেসি সভা

সেকেন্দার আবু জাফর বাবু :
সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষয়ক্ষতি হ্রাসে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সভা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) দুপুরে  সমতা ফোরাম ও সিএসও হাব সাতক্ষীরার আয়োজনে শ্যামনগর  উপজেলার উত্তর কদমতলা সামস্ এর কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। পরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমতা ফোরামের সদস্য সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমতা ফোরামের সভাপতি আনিছুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম ।

ভূমিজ ফাউন্ডেশন ও অ্যাকশনএইডের সহযোগিতায় বাস্তবায়িত সুশীল প্রকল্প বিষয়ে স্বাগত  বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সমতা ফোরামের সেক্রেটারি শফিকুল ইসলাম এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের জীবনযাত্রা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ঝুঁকিতে পড়বে। তাই সবাইকে সচেতন হয়ে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী তৈরি করতে হবে , প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় সাংবাদিক, ১৩ টি সিএসও  এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।