বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবণ্টন
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবণ্টন

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন মানবণ্টন

দৈনিক নতুন সূর্য ডেস্ক: যে৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সিলিবাস প্রকাশ করা হয়।এ বছর প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের অনুষ্ঠিত হবে।এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ৩০ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ নম্বর ও বাংলাদেশ বিষয়াবলিতে ২৫ নম্বর।  এছাড়া ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১৫ নম্বর।বিগত বিসিএস পরীক্ষাগুলোর প্রিলিমিনারিতে বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে ৩৫ নম্বর করে বরাদ্দ ছিল। বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের প্রতিটির জন্য ছিল ১৫ নম্বর।এছাড়া নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর বরাদ্দ ছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।