স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার ৫ তলা বাড়ি ফ্লাট আকারে উকিল কমিশন করে বিক্রিকালে শুক্রবার সকাল ১০টার দিকে খুলনার বয়রা এলাকা থেকে তাদেরক আটক করা হয়।
অ্যাড. আব্দুল লতিফ (৫৮) সাতক্ষীরা সদরের কামারবাসয়সা গ্রামের বর্তমানে সাতক্ষীরা শহরের রসুলপুরের মৃত মুনসৃর রহমানের ছেলে। তার ছেলে রাসেল (৩৫) কামারবায়সা গ্রামের বসবাস করে।
সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন সাবেক পিপি ও তার ছেলে রাসেলকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয় পরবর্তিতে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
