বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তালায় শহীদ  বুদ্ধিজীবি দিবস পালিত 
তালায় শহীদ  বুদ্ধিজীবি দিবস পালিত 

তালায় শহীদ  বুদ্ধিজীবি দিবস পালিত 

তালায় শহীদ  বুদ্ধিজীবি দিবস পালিত 

সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা):
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম , তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা জামায়াত নেতা আফতাব উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুল ইসলাম, আলাউদ্দীন জোয়াদ্দার, মোঃ শফিউদ্দীন, মোঃ শাহাজান, আব্দুল জলিল, লুৎফর রহমান প্রমুখ।

এরআগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।