বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের
বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের

বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের

দৈনিক নতুন সূর্য ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আগামী ২৫ তারিখে তিনি দেশে ফিরবেন। তবে ওই দিন তাকে বিদায় জানাতে লন্ডনের বিমানবন্দরে না যাওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি। বিমানবন্দরে অতিরিক্ত ভিড় বা হট্টগোল হলে এতে দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলেও মন্তব্য করেন তারেক রহমান।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমি ১৮ বছর ছিলাম। বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের সঙ্গে বহু স্মৃতি রয়ে গেছে। আপনাদের সঙ্গে বহু দুঃখ-কষ্ট শেয়ার করেছি।তারেক রহমান বলেন, ‘প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না। ’তিনি বলেন, ‘এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে। মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশি।এতে করে দেশের সুনাম নষ্ট হবে। দলের সুনাম নষ্ট হবে। ’তিনি আরও বলেন, ‘যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার অনুরোধ করার পরও যারা যাবেন, আমি ধরে নেব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। ’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।