বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক:

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের শলুয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ।

নিহত মিলন স্থানীয় মোহাম্মদ বজলুলের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘বর্তমান সময়’-এর সম্পাদক ছিলেন এবং শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।

পুলিশ জানায়, ঘটনার সময় মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস মাথায় গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহজাহান আহমেদ জানান, দেবাশীষ বিশ্বাস সরে গেলে সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করা হয়েছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।