বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিয়ে আটক কর্মী
আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিয়ে আটক কর্মী

আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিয়ে আটক কর্মী

স্টাফ রিপোর্টার: স্বতন্ত্রের নামে এক আওয়ামীলীগ নেতার মনোনয়ন জমা দিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আ.লীগ কর্মী। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। মনোনয়নপত্রটি জমা দেয়ার বিষয়টি জানাজানি হলে ক্ষোভের সঞ্চার হয় অন্যপ্রার্থীর কর্মী সমর্থকদেও মধ্যে। ভ্রু-কুচকে যায় হেভিওয়েট প্রার্থীদেরও। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ঘোষিত আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের নামে মনোনয়ন পত্র উত্তোলন করে তা সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেয়া হয়।
প্রতাক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এসএম মুজিবুর রহমানের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দেন মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মী। পরে বিষয়টি কলারোয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে আটক করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এসএম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামীলীগ কর্মীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।