বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাবুগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা
বাবুগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

বাবুগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

 

 

দৈনিক নতুন সূর্য ডেস্ক:
বরিশাল  বাবুগঞ্জ উপজেলার চারটি ইটভাটা থেকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম এ জরিমানা আদায় করেন।অবৈধভাবে কাঠ পোড়ানো, করাতকল স্থাপন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে এই জরিমানা করা হয়। এর মধ্যে তাজতাজ ব্রিক্সকে ৪ লাখ টাকা, এশিয়া ব্রিক্সকে ২ লাখ ৫০ হাজার টাকা, আকন ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং ইসলাম ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।