কামরুল হাসান:
কলারোয়ায় বিএনপি’র চেয়ারপারসন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি)বাদ যোহর কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ কলেজ সভাপতি আবু বক্কার ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, শওকত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা রওশন আলী গাজী, আব্দুল মজিদ, এম এ রব শাহিন, সিদ্দিক মেম্বার, বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজমল করিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. সাইফুল্লাহ আল কাফি।
