বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: ৩২৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
কালিগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: ৩২৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

কালিগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: ৩২৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালিগঞ্জে র‍্যাবের মাদকবিরোধী ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সবুজ গাজী (২৫), তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের রবিউল ইসলাম গাজীর ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে সাতক্ষীরার র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাগবাটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সবুজ গাজীকে হাতেনাতে ৩২৪ বোতল ফেনসিডিল সাদৃশ্য কোডিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ এসফাক কাশির সিরাপসহ আটক করা হয়।অভিযানটি পরিচালনা করেন সাতক্ষীরা র‍্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়ার নেতৃত্বাধীন একটি চৌকস দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় র‍্যাব।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১৪(গ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৫। আটককৃতকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।