বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে মডেল মসজিদের ৪টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন
কালিগঞ্জে মডেল মসজিদের ৪টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

কালিগঞ্জে মডেল মসজিদের ৪টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

পেশ ইমাম ,মোয়াজ্জিন এবং খাদিম পদে ২ জনসহ মোট ৪টি পদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নীতিমালা ২০২১ অনুযায়ী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য গত ২৩-১২-২৫ ইং তারিখে১৬.০১.৮৭.০০২.১৮(৩৩) নং স্মারকে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর প্রেক্ষিতে ৪টি পদে মোট ৪৭ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে শনিবারের পরীক্ষায় ইমাম পদের ১৯, মোয়াজ্জিন পদে ৮, খাদেমের ২টি পদে ১২ জনসহ মোট ৩৯ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪ টি পদে ৮ জন প্রার্থী অনুপস্থিত থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং কালিগঞ্জ মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।