বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জ সীমান্তে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
কালিগঞ্জ সীমান্তে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কালিগঞ্জ সীমান্তে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা):

এসআইপি সদস্য নাহিদ সরদারের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা কালিগঞ্জের বিশেষ ক্যাম্পের একটি চৌকস দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

রবিবার (২৫ জানুয়ারি ) রাত ১০টা ৪০ মিনিটে। খানজিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতবসু নামক স্থানে, জিআর নাম্বার ৯৫৬৮৯০, মানচিত্র ৭৯বি/১৪ অনুযায়ী ক্যাম্প হতে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার এবং শূন্য লাইন থেকে ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মালিকসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।আটককৃতরা কালিগঞ্জের সাতবসু গ্ৰামের ছদর আলীর ছেলে মোঃ সালাম ও আশরাফ হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন।এ বিষয়ে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের এসআইপি এনসিও হাবিলদার জাহাঙ্গীর কবির জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।