বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আমি নির্বাচিত হলে একটি হারাম টাকাও আমার পেটে যাবে না – অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ
আমি নির্বাচিত হলে একটি হারাম টাকাও আমার পেটে যাবে না – অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

আমি নির্বাচিত হলে একটি হারাম টাকাও আমার পেটে যাবে না – অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

মুহা. আসাদুজ্জামান ফারুকী:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, “আমি যদি জনগণের ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই, ইনশাআল্লাহ একটি হারাম টাকাও আমার পেটে যাবে না, আমার পরিবারের পেটেও কোনো হারাম অর্থ প্রবেশ করবে না। জনগণের আমানতের খেয়ানত করা আমার দ্বারা সম্ভব নয়।”

তিনি বলেন, “আমার কোনো পাহাড়সম সম্পদ নেই, বিলাসী জীবনও নেই। তবুও আল্লাহ তাআলা আমাকে সম্মান ও সুস্থতার সঙ্গে রেখেছেন। আমি রাজনীতিতে এসেছি সম্পদ অর্জনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।”

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে চন্দনপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, “দেশে সুশাসনের অভাবে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহভীরু ও সৎ লোক সংসদে গেলে জনগণের অধিকার ফিরবে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
তিনি জনগণের উদ্দেশে বলেন, “আপনারা যদি আল্লাহভীরু, আমানতদার ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দিন। আমি কথা দিচ্ছি—আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করব, কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।”

চন্দনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকতার ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসনটির নির্বাচন সচিব মাওলানা ওসমান গনী, জেলা শূরা সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, কর্ম পরিষদ সদস্য একেএম কুরবান আলী, আবু আব্দুল্লাহ, জামায়াত নেতা আলহাজ্ব হুমায়ুন কবির, যুব বিভাগের সভাপতি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপরে একই দিনে হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইসলামপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অপর এক নির্বাচনী সভায় ইউনিয়ন আমীর হযরত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

সভা শুরুর আগেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থলটি লোকে লোকারণ্য হয়ে ওঠে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।