বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী’র স্মরণে বৃত্তি প্রদান অনুষ্ঠান
কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী’র স্মরণে বৃত্তি প্রদান অনুষ্ঠান

কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী’র স্মরণে বৃত্তি প্রদান অনুষ্ঠান

দীপক শেঠ, কলারোয়া:

কলারোয়ায় খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী মোছা: রওশন আরা খাতুনের স্মরণে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২৯ জানুয়ারী) সকাল ১১ টার দিকে কলারোয়া মডেল মাধ্য: বিদ্যালয় চত্বরে পারিবারিক সদস্যবৃন্দের আয়োজনে ওই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন।

প্রয়াতের জ্যেষ্ঠ কন্যা অবসরপ্রাপ্ত শিক্ষিকা আফরোজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, কলারোয়ার কৃতি সন্তান প্রবাসী প্রকৌশলী রফিকুল ইসলাম নূরানী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষানুরাগী মাজেদুল ইসলাম নূরানী, প্রয়াতের কনিষ্ঠ কন্যা আফসোনা বানু, বৃত্তি প্রদান প্রাপ্ত সিংগা হাইস্কুলের মেধাবী ছাত্রী নাজিয়া খাতুন ।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ভ্যেনু প্রতিষ্ঠানের শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সামছুল হক, শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এসএম করিম, সহকারী প্রধান শিক্ষক জিযারুল ইসলাম জিয়া, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, উৎপল সাহা, সমীর দেবনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ – শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রয়াতদের স্মরণে উপজেলার ২৩ টি মাধমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪ জন দরিদ্র ও মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে জনপ্রতি দেড় হাজার টাকা করে ৬৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ ২০১৩ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।