বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামছুর রহমান ফাউন্ডেশন ।

১৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে সিরাতুল হুদা ট্রাস্টে ৫২৫টি গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। এসময় জেলা টিম সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক আব্দুল মমিন সানা, মাও. শেখ কামাল হোসেন উপজেলা নায়েবে আমীর মাও. সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, শামছুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন প্রমুখ। কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, ছোলা, মুড়ি, পিয়াজ, আলু, তেল, খেজুর সহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ইফতার উপকরণ বিতরণ করা হয়, যা একটি পরিবারকে কয়েকদিনের ইফতারের ব্যবস্থা করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সামছুর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এই মাসে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। এ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রমজান নয় বছরের বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সামছুর রহমান ফাউন্ডেশন। আগামীতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং পরিবার নিয়ে নির্বিঘ্নে রোজা পালনে সহায়ক হবে।

উল্লেখ্য, সামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অব. মেজর মেসবাহুল ইসলাম এর আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় এ মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।