বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা
কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের রোজাদারদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৩ রমজান, মঙ্গলবার (০৩ মার্চ ) বিকাল ৫টায় কৃষ্ণনগর কৃষাণ মজদুর মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউলাহ বাহার ও এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোশারফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম বাহারী, মাওলানা আব্দুস সাত্তার আজাদী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে ইফতার পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সুস্বাস্থ্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর দীর্ঘায়ু কামনা করা হয়।

দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ মোস্তফা।অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।