বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রিকশা চালকের ঘুষিতে যুবদল সভাপতির মৃত্যু
রিকশা চালকের ঘুষিতে যুবদল সভাপতির মৃত্যু

রিকশা চালকের ঘুষিতে যুবদল সভাপতির মৃত্যু

রিকশাচালকের ঘুষিতে যুবদল সভাপতির মৃত্যু
নিহত বেলাল হোসেন মিশোরী। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালকের মারধরে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত রিকশাচালক আরমান (৩৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে রিকশা দাঁড় করানোর বিষয়ে আরমানের সঙ্গে কবির মোহরী (৫৫) নামের এক বৃদ্ধের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে বেলাল হোসেনের সঙ্গে তারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাতাড়ি ঘুষি মারে। এতে বেলাল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত বেলালকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত আরমান পালিয়ে যান।

নিহতের স্বজন ও এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুল্যান্স নিয়ে শহীদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, অভিযুক্ত আরমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।