সোমবার, ৯ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কামরুল হাসান:

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার(৮ মার্চ) দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান ও র‍্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিলো ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।

উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বিশ্বজুড়ে নারী অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার নতুন করে ব্যক্ত করেন এই দিনে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, সাজেদা নারী উন্নয়নের লতিফা আক্তার, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।