সোমবার, ৯ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেছেন মেডিসিন ও নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহমেদ। শনিবার তিনি হাসপাতালের পরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি তিনি মেডিসিন ও নেফ্রোলজি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উত্তীর্ণ হয়েছেন। একই সঙ্গে সহকারী অধ্যাপক পদমর্যাদার পরীক্ষাও সম্পন্ন করেছেন।

এর আগে ডা. ফয়সাল আহমেদ মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের দ্বায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করে ডা. ফয়সাল আহমেদ বলেন, আমি সাতক্ষীরার সন্তান হিসেবে নিজের জেলায় কাজ করার সুযোগ পেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। আমি সাতক্ষীরার মানুষের সেবা করে তাদের ভালোবাসা অর্জন করতে চাই। আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।