এস.এম আব্দুল্লাহ:
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রিড়া বিভাগ) এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকালে ঝাাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রিড়া বিভাগ) এর সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুস সবুর, সদর উপজেলা মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাওঃ আনিছুর রহমান, যুব বিভাগের আশরাফুল আলম বুলু, ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, সেক্রেটারী মাওঃ নূরুল বাশার, হাফেজ মাওঃ শাহিনুর রহমান, শিবির সভপতি আকবার হোসেন, এস.এম আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে আল্লাহভীরু ও নৈতিকতাবান করে তোলে। রোজা মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করে, যা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীয়া বিভাগ) এর সেক্রেটারী হাফেজ আমির হোসেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ আবু মুছা।
