মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় ভাড়ায় চালিত বাইকারদের তেল সিন্ডিকেট, বিপাকে সাধারণ মানুষ
সাতক্ষীরায় ভাড়ায় চালিত বাইকারদের তেল সিন্ডিকেট, বিপাকে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ভাড়ায় চালিত বাইকারদের তেল সিন্ডিকেট, বিপাকে সাধারণ মানুষ

তাপস কুমার ঘোষ:

সাতক্ষীরা জেলা জুড়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার ফলে তীব্র জ্বালানি সংকটে পড়েছে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, এসব বাইকার দিনের নির্দিষ্ট সময়ে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে তা মজুদ রেখে পরবর্তীতে অতিরিক্ত দামে বিক্রি করছে।

সোমবার ও মঙ্গলবার (২৩-২৪ মার্চ) বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে এমন চিত্র পাওয়া গেছে। জানা যায়, সকাল, বিকাল ও রাত এই তিন সময়ে তারা তেল সংগ্রহ করে স্থানীয় গ্যারেজ ও নির্দিষ্ট পয়েন্টে ‘জোক সাজানো’ পদ্ধতিতে উচ্চ মূল্যে বিক্রি করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তেল না পেয়ে বাধ্য হয়ে চড়া দামে কিনতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা জানান, সোমবার উপজেলার বাঁশতলা বাজার থেকে দর কষাকষির পর ৩ লিটার অকটেন ১১০০ টাকায় কিনতে হয়েছে। একইভাবে কৃষ্ণনগর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ১ লিটার পেট্রোল কিনতে গুনতে হয়েছে ৩৩০ টাকা।
অনুসন্ধানে আরও জানা গেছে, নলতা, কালিগঞ্জ সদরের তারালী চৌরাস্তা, ফুলতলা মোড়, পাওখালী, রতনপুর বাজার, মৌতলা বাজার এবং বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এই অবৈধ তেল বাণিজ্য দেদারছে চলছে।

স্থানীয়দের মতে, ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানি সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও একটি সংঘবদ্ধ চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। সিন্ডিকেটটি ভাঙতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ভুক্তভোগী ও সচেতন মহল বলছেন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ও কঠোর পদক্ষেপ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।