বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নারী নিহত
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নারী নিহত

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নারী নিহত

নতুন সূর্য ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আকলিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়াও এতে উভয় পক্ষের অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।নিহত আকলিমা বেগম একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী।জানা যায়, গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন।সংঘর্ষ চলাকালে আকলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।এরই জেরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে এক নারী মারা গেছেন। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।