Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
চট্টগ্রামে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ
চট্টগ্রামে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

দৈনিক নতুন সূর্য ডেস্ক:চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এক অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়।

অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, সিডিএ আবাসিক এলাকায় আনোয়ার ও জাহেদ নামে দুই চোরাই তেলের ব্যবসায়ীর যৌথ মালিকানাধীন একটি তেলের ডিপোতে এসব ডিজেল মজুত করে রেখেছিল।গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ডিজেল জব্দ করে।এ প্রসঙ্গে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, যারা ব্যবসার আড়ালে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। চলমান সংকটকালীন পরিস্থিতিতে কৃত্রিম সংকট ও অবৈধ মজুত রোধে এই অভিযান পরিচালিত হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।