Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় অনিয়মের অভিযোগে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
কলারোয়ায় অনিয়মের অভিযোগে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কলারোয়ায় অনিয়মের অভিযোগে ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কামরুল হাসান:

কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় ক্লিনিকসহ ৫টি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে তিনি নানা অসংগতির কারণে এগুলি বন্ধ করে দেন।

এ সময় নানান অভিযোগ, অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি এক্স-রে সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, পৌর সদরের জনসেবা ক্লিনিক, গরুহাট মোড়ের কলারোয়া কলারোয়া এক্স-রে সেন্টার ও সানলাইট এক্স-রে সেন্টার।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।