শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

কামরুল হাসান:

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯এপ্রিল) সকাল ১১টায় প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এঁর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, ডাক্তার আব্দুল জব্বার, বেত্রবতী হাইস্কুল জামে মসজিদের সেক্রেটারি রফিকুল ইসলাম, ডাক্তার আব্দুস সামাদ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী, প্রেসক্লাবের সদস্য কাজী সিরাজুর রহমান, মনিরুল ইসলাম মনি, বিদায়ী শিক্ষার্থী তানভীর সোহেল, আব্দুল্লাহ আল মুহিন, রোহান পিয়াল, আবির হাসান, শেখ মাসুম বিল্লাহ, সুরাইয়া আক্তার তন্বী, শামিমুজ্জামান শেখ, শিক্ষার্থী রিফাজ হোসেন, জেরিন তাবাচ্ছুম মেধা, নাদিমুল ইসলাম, প্রান্ত কর্মকার, ফাহিম হাসান, রুদ্রনীল পাল প্রমুখ।

বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষাপোকরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানে স্মৃতি হিসেবে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া পরিচালনা করেন বেত্রবতী হাইস্কুল জামে মসজিদের খতিব হাফেজ আজহারুল ইসলাম।

এছাড়া, এ বছর স্কুল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় তাদের পুরষ্কৃত করা হয়। বৃত্তি পাওয়া ২জন শিক্ষার্থী হলো নাদিমুল ইসলাম ও জুবায়ের হোসেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।