বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসার ৩০জন পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লা’র সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনাকালে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছাসহ শিক্ষার্থীদের মাঝে স্কেলবক্স প্রদান করা হয়। শেষে বিদায়ী দাখিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।

বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।