শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  সকাল ১১টায় উপজেলা  নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানার সঞ্চালনায়  সভায় উপস্থিত ছিলেন
কালিগঞ্জউপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারন মানুষের আইনী অধিকার নিশ্চিত করার জন্য প্রচার প্রচারনা কার্যক্রম বৃদ্ধি করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা  গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রামআদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং নথি সংরক্ষণ করার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা। এসময়তিনি,কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।