শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিযোগীতা হবে একমাত্র বৈজ্ঞানিক আবিস্কারের মাধ্যমে। আর যে প্রতিযোগীতায় টিকে থাকতে হলে শৃঙ্খলাবোধ শিখতে হব আগে। আর শৃঙ্খলার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন সম্ভব। এই বিজ্ঞান মেলার ক্ষুদে বৈজ্ঞানিকদের নতুন নতুন আবিষ্কার প্রেরণা ও উৎসাহ হয়ে উঠবে তোমাদের জীবনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, কলারোয়া ভেটেনারি সার্জন মোঃ মুরাদ হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এবছরের বিজ্ঞান মেলায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার স্টলে প্রদশন করে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টল গুলো ঘুরে দেখেন। এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের আবিষ্কারের ভূয়সী প্রশংসা করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
