মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শ্যামনগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ‘২৬) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, ১১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম আদালতের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তির মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধান করে প্রান্তিক মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। সেজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ সবাইকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।

এসময় তিনি ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন ।

ত্রৈমাসিক সভায় উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা শ্যামনগর উপজেলার ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

সভায় উপস্থিত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে সকল প্রকার সহযোগীতা করবেন বলে জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।