বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ
কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ

কালিগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে আহত: অভিযুক্ত শামীমকে পুলিশে সোপর্দ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কাজী শামীম কুশুলিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাজী রবিউল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শামীম ওই ভ্যানচালকের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শামীমকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আহত ভ্যানচালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সাধারণ জনগণের দাবি, অভিযুক্ত শামীমের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হোক। অন্যথায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।