এছাড়াও শিক্ষা খাতে নেয়া উদ্যোগ বাস্তবায়নে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের জন্যও বরাদ্দ দিয়েছে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত (১০ শতাংশ বৃদ্ধি) করলে স্কুলের ভাতায় ৫৪৭৬১৪ হাজার এবং কলেজের ভাতায় ২২৯২৪ হাজার সর্বমোট ৭৭৬৬৩৮ হাজার টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।
২০২৫-২৬ স্কুলের বেতন খাতে অতিরিক্ত ৫৯৬৬৮০ হাজার টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।
এদিকে শিক্ষামন্ত্রীর পাঠানো ডিও লেটারে বলা হয়, অর্থ বিভাগের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জন্য প্রস্তাবিত প্রাথমিক ব্যয়সীমা মোট ৫০ হাজার ৩১৯ কোটি টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বর্তমান সরকারের ঘোষিত ইশতেহারে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপি’র পাঁচ শাতাংশ অর্থ বরাদ্দ দেয়া, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও আনন্দময় মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
