বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনার দাকোপে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
খুলনার দাকোপে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বোরহান উদ্দিন মিঠু।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।

গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় তিনি, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন গ্রাম আদালত এর শুনানি কার্যক্রম পরিচালনা, প্রতি মাসের শেষ কর্ম দিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলায় প্রেরনের জন্য নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় তিনি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, বিচারযোগ্য মামলা এবং ফৌজদারী ও দেওয়ানি মামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপজেলা সমন্বয়কারী, কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের সার্বিক সহযোগীতা কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।