স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন,২০২৬) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
ভ্রম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় কলারোয়া ডক্টর’স ডায়াগনস্টিক সেন্টারের ৫ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফায়ার লাইসেন্স না থাকায় মিতালী ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ পুলিশ ফোর্স এবং ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
