Saturday, 27th June 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
সড়কে নিম্নমানের কাজ, প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন
সড়কে নিম্নমানের কাজ, প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন

সড়কে নিম্নমানের কাজ, প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়নকাজে অভিযোগ উঠেছে ব্যাপক অনিয়মের।

মঙ্গলবার উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়কে পিচ ঢালাইয়ের সময় এলাকাবাসী নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে চলে যায়।

এলজিইডি জানায়, প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়ক এবং হড্ডা-বেদকাশী সড়কের উন্নয়নকাজ পায় মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স। পরে প্রকল্প সংশোধন করে এক কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ অব্যাহত রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হচ্ছে না এবং যথাযথ প্রাইমকোট ছাড়াই পিচ ঢালাই দেওয়া হচ্ছে। ফলে কয়েকদিন আগের ঢালাইও হাতের টানে উঠে আসছে। এছাড়া নির্মাণাধীন গাইডওয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হবে।

এলজিইডির উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বললেন, ‘কিছু স্থানে প্রাইমকোট কম হওয়ায় পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিটুমিনের রাস্তা পুরোপুরি শক্ত হতে অন্তত সাত দিন সময় লাগে বলেও তিনি উল্লেখ করেন।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারককারী হাসান দাবি করেন, বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে। যেসব ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো দ্রুত সংশোধন করা হবে।

এদিকে এলাকাবাসী সড়কটির নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কয়রা মহারাজপুর ইউনিয়ন এর মেম্বার জামাল ফারুখ জাফরিন বলেন, কাজের প্রথম থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন দায়সারা কাজ করে চলে যাওয়ার চেষ্টা করেন তারা

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।