জাহাঙ্গীর হোসেন:
সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান।
অনুষ্ঠানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের সফলতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা উন্নত কৃষির প্রকল্পের স্টল ঘুরে দেখেন। উপজেলার কৃষিতে সাফল্যের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
