Sunday, 28th June 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবি’র ৪৩তম সাধারণ সভা
সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবি’র ৪৩তম সাধারণ সভা

সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবি’র ৪৩তম সাধারণ সভা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লিমিটেডের ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) বেলা ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় ইউসিসির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল। শুরুতে স্বাগত বক্তব্য ও বাজেট উপস্থাপন করেন বিআরডিবির কর্মকর্তা আবুল কালাম।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, জুনিয়র হিসাবরক্ষক মেহেদী হাসান, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম এবং হিসাব সহকারী গোপাল চন্দ্র বিশ্বাস।এছাড়াও সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন সমবায়ী আবুল কাশেম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সহ-সভাপতি রমেশ ও সমবায়ী আশরাফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্যবিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছুসহ স্থানীয় সাংবাদিক, সমবায়ী, কেএসএস সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।সভা শেষে অতিথিরা সমবায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

এদিকে সাধারণ সভায় সদস্যরা অভিযোগ করেন, তাদের ঋণের কিস্তির প্রায় ১৪ লাখ টাকা মাঠকর্মী সালাম ও তৎকালীন বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের যোগসাজশে সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে জবাব দাবি করেন।সাধারণ সভায় সমবায় কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।