Sunday, 28th June 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে সৌজন্য মতবিনিময় সভা..যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে–সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে সৌজন্য মতবিনিময় সভা..যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে–সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে সৌজন্য মতবিনিময় সভা..যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে–সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান: 

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যুব তরুণদের ক্রীড়ামুখী করতে হবে। ক্রীড়াঙ্গনের হারানো জৌলুস ফিরিয়ে আনতে হবে। তরুণ সমাজের শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবকে ক্রীড়াক্ষেত্র বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এছাড়া বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ অভিযানকে ত্বরান্বিত করতে তিনি সকলকে বৃক্ষরোপণ করার আহ্বান জানান। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, নতুনকুঁড়ির মাধ্যমে সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে সফলতা অর্জন করেছে।

রোববার (২৮ জুন) সকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটি ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে নব নিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে সকলের সাথে বসে বিশ্বকাপের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচটি টিভিতে উপভোগ করেন। তিনি ক্লাবটি এগিয়ে নিতে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হওয়ায় সকলেই তাকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু সন্তোষ কুমার পাল, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও বাফুফে সদস্য সাইফুল ইসলাম বাবু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বাবু হরেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কোষাধ্যক্ষ হবিবুর রহমান, প্রচার সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল হাসান, নির্বাহী কমিটির সদস্য হেলাল হক, শেখ রেজাউল ইসলাম, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক কাজী সিরাজুর রহমান, সাবেক ফুটবলার দিলীপ কুমার ঘোষ, পলাশ মজুমদার, শরিফুল ইসলাম শরীফ, সানবিম করিম সিয়াম প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।