Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা

কামরুল হাসান:

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে রাসেল ফার্মেসি ও এক মিষ্টির দোকানে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, রোববার (৫ জুলাই-২৬) দুপুরে বাজারে ওই দুই প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রাসেল ফার্মেসির স্বত্বাধিকারী কবিরুল ইসলামকে ৫০ হাজার টাকা ও নানা অব্যবস্থাপনার কারণে মিষ্টির দোকানের স্বত্বাধিকারী সেকেন্দার আলিকে ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন, উপজেলা নির্বাহী অফিসারের স্টাফবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।