Wednesday, 8th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুল হাসান:

কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ আত্মহননের পথ বেছে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার বসন্তপুর গ্রামে। নিহত ওই গৃহবধূ বসন্তপুর গ্রামের অজিয়ার রহমানের স্ত্রী।

জানা যায়, সোমবার রাতে রহিমার সাথে তার পুত্রবধূর ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে স্বামী অজিয়ার রহমানের সাথেও বাকবিতন্ডা হয় । পরে মঙ্গলবার ভোররাতে বাড়ির পেছনে একটি আম গাছে রহিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানা পুলিশের খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।