Wednesday, 8th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজন আটক
কালিগঞ্জে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজন আটক

কালিগঞ্জে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজন আটক

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে আব্দুল মাজেদ (৫১)-এর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম-কাকশিয়ালী এলাকা থেকে মারুফ হোসেন (১৮)-এর কাছ থেকে আরও ১২ পিস ইয়াবা জব্দ করা হয়।অভিযানটি পরিচালনা করেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন আকবর।আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বুধবার (৮ জুলাই) আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।