Saturday, 10th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তারঃপালাতক-৩
আশাশুনিতে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তারঃপালাতক-৩

আশাশুনিতে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তারঃপালাতক-৩

 

 

 

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনিঃ

আশাশুনি উপজেলার বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযানে একটি জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার ৫২টি তাস ও নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়,সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে বড়দল বাজারে মোঃ আমিনুর গাজীর চায়ের দোকানে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় মোঃ আমিনুর গাজী (৫০), মোঃ মুকুল সানা (৪৪),মহব্বত মালী (৪৮) ও মোঃ মিজানুর রহমানকে (৫৪) হাতেনাতে আটক করেন।

অভিযান চলাকালে সুরত ঢালী,সরজিৎ মণ্ডল ও মোঃ সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ৫২টি তাস এবং জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৬ হাজার ৮২০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মোঃ রশিদুজ্জামান। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।