মোঃ জাহাঙ্গীর হোসেন:
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা কলারোয়া থানার মামলা নং-১৭ (তারিখ: ১৪ জুলাই ২০২৬)-এর এজাহারভুক্ত আসামি মো. হাফিজুল ইসলাম ওরফে হাপি (৫৩) ও তার স্ত্রী রোমেনা বেগম (৪৫)-কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম ও রোমেনা বেগম কলারোয়া উপজেলার হেলাতলা (কাছারীপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
