Tuesday, 14th July 2026

ট্যালেন্টপুলে বৃত্তি পেল মুনতাসিম মামুন স্বচ্ছ
ট্যালেন্টপুলে বৃত্তি পেল মুনতাসিম মামুন স্বচ্ছ

ট্যালেন্টপুলে বৃত্তি পেল মুনতাসিম মামুন স্বচ্ছ

মোস্তফা হোসেন বাবলুকলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মুনতাসিম মামুন স্বচ্ছ।
সে যশোরের কেশবপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এ.কে.এম. মামুনূর রশীদ এবং গৃহিনী শারমিন নাহার-এর সন্তান। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামে।
মুনতাসিম মামুন স্বচ্ছ জানায়, ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
মুনতাসিম তার স্বপ্ন পূরণে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।