তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। পরীক্ষার প্রথম দিন মানবিক উদ্যোগের অংশ হিসেবে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালিগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচি পরিচালনা করা হয়। পরীক্ষা চলাকালীন সময়জুড়ে শতাধিক পরীক্ষার্থী ও অভিভাবকের হাতে বিশুদ্ধ পানি, স্যালাইন এবং কলমসহ প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পরীক্ষার সময় প্রচণ্ড গরম ও দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে অনেক অভিভাবক শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়েন। পাশাপাশি অনেক পরীক্ষার্থী প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে ভুলে যায়। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকেই তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম তাজকিন মেহেদী তাজ বলেন, পরীক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের সুন্দর ও নির্বিঘ্ন পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ছাত্রদল জনকল্যাণ মূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম তাজকিন মেহেদী তাজ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসাইন, সহ-সভাপতি কাইয়ুম রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ওসমান জীবন।
এ সময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, নলতা ইউনিয়ন তরুণদলের সভাপতি মুশফিকুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাসিম, সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. মামুন হোসেন, কাজী আলাউদ্দীন কলেজ ছাত্রদলের মো. ফিরোজ হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের মো. তামিম হোসেনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন মানবিক সহযোগিতা নিঃসন্দেহে স্বস্তি ও উৎসাহ জোগায়। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
