Saturday, 5th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম-এঁর বিদায় সংবর্ধনা
কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম-এঁর বিদায় সংবর্ধনা

কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম-এঁর বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ:

কলারোয়া সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আলীমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছিল তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

দীর্ঘ কর্মজীবনে কলেজের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সহকর্মী শিক্ষকরা তাঁর অবদানের কথা স্মরণ করেন। এ সময় বিদায়ী অধ্যক্ষের সুস্থতা, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে অধ্যাপক মো. আব্দুল আলীমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।