দৈনিক নতুন সূর্য ডেস্ক:ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মিয়া (৩২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উজ্জ্বলের বন্দি নম্বর ছিল হাজতি নং–১১৭৫১/২৬।
তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাগর কাপুরিয়া গ্রামের শামসুল হকের ছেলে।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে জানা যায়নি, উজ্জ্বল মিয়া কোন মামলায় কারাবন্দি ছিলেন।তার মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।