Saturday, 8th August 2026

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনেরর লক্ষ্যে সভা
কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনেরর লক্ষ্যে সভা

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনেরর লক্ষ্যে সভা

শেখ শাহাজাহান আলী শাহিন:

সাতক্ষীরার কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণ, পরিচর্যা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে এ উপলক্ষে এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ তামিম আজাদ মেরিন সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল হাবীব, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম লাবলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, রেফারি ফারুক হোসেন স্বপন, সাজেদুল করিম তপু, জাহিদুর রহমান খান চৌধুরী, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও ফুটবলার ইমনসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, কলারোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবল মাঠটি দীর্ঘদিন ধরে ক্রীড়া চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠটিতে বিভিন্ন ক্রীড়া আয়োজন, রাজনৈতিক সভা, ওয়াজ মাহফিলসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকাল ও সন্ধ্যায় স্বাস্থ্যসচেতন মানুষদের শরীরচর্চা এবং শিশু-কিশোরদের খেলাধুলার অন্যতম স্থান হিসেবেও মাঠটি ব্যবহৃত হয়ে থাকে।

তবে দীর্ঘদিনের অপর্যাপ্ত পরিচর্যা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বর্তমানে মাঠটি খেলাধুলার জন্য অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় মাঠটি রক্ষা, নিয়মিত পরিচর্যা ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সভায় উপস্থিত ক্রীড়ানুরাগীরা।

সভায় কলারোয়ার একমাত্র ফুটবল মাঠটিকে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি মাঠের নিয়মিত তদারকি, পরিচর্যা, সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

উপস্থিত ক্রীড়ানুরাগীরা আশা প্রকাশ করেন, মাঠ ব্যবস্থাপনা কমিটি কার্যকরভাবে দায়িত্ব পালন করলে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের মাঠটি পুনরায় খেলাধুলার উপযোগী ও সুন্দর পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে স্থানীয় ক্রীড়াবিদদের পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগও আরও বাড়বে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।