Tuesday, 11th August 2026

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

দৈনিক নতুন সূর্য ডেস্ক:এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী। আদনানুজ্জামান নিহাল পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।  মঙ্গলবার নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহতের চাচা শাখাওয়াত বলেন, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল নিহাল। সোমবার ফল প্রকাশের পর পাঁচ বিষয়ে অকৃতকার্য হয় সে। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাসায় গলায় ফাঁস দেয় নিহাল। তিনি আরও বলেন, নিহাল রাতে ঘুমিয়েছিল।

পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।